ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার

আগের সপ্তাহের পতনের ধাক্কা কাটিয়ে বিদায়ী সপ্তাহে কিছুটা ইতিবাচক ধারায় ফিরেছে পুঁজিবাজার। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যাবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে সামান্য। গত সপ্তাহে ডিএসইতে ১ হাজার ১৭৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৮ হাজার ৪৯৭ কোটি ৭৮ লাখ টাকা। সপ্তাহের ব্যাবধানে মূলধন বেড়েছে দশমিক ১৭ শতাংশ বা  ১ হাজার ১৭৯ কোটি ৫৫  লাখ টাকা। আগের সপ্তাহে ডিএসইর বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৭ হাজার ৩১৮ কোটি ২৩ লাখ টাকা।

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বেড়েছে টাকার অংকে লেনদেন। গত সপ্তাহে ডিএসইতে ৩ হাজার ৪৪ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৫ লাখ টাকা।

এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিএসই মূল্য সূচক। ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৬.৪১ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।

বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ ইনডেক্স  ৫.৪৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৩৮ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮৭টির, কমেছে ১৭০টির এবং অপরবর্তিত রয়েছে ৩০টির।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ