ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১:১১ অপরাহ্ন

সাপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৯৪ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৩১ কোটি ৪৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সায়হাম টেক্সটাইল ২৭ কোটি ৬০  লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংকের ২৫ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

পূবালী ব্যাংকের ১৩ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৩ কোটি ২৪ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১২ কোটি ৮৮ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৯ কোটি ৯১ লাখ, মালেক স্পিনিং ৮ কোটি ২৮ লাখ, সাউথইস্ট ব্যাংক ৭ কোটি ৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৬ কোটি ৫৮ লাখ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার রেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ