ঢাকা, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪২ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৭৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সায়হাম টেক্সটাইলের। কোম্পানিটির ২১ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্রাক ব্যাংক ১৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

মালেক স্পিনিং ৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং ২ কোটি ৪৯ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ২ কোটি ৪৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ২ কোটি ৪৮ লাখ, লাফার্জহোলসিম ১ কোটি ৫৭ লাখ, ম্যারিকো ১ কোটি ৫৫ লাখ, প্রাইম ব্যাংক ৩ কোটি ৭ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ১ কোটি ২৯ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৬ কোটি ৮৬ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ