সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১৩টি বা ৫৫ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ১৮.২৫ শতাংশ কমে ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ১৮.২৫ শতাংশ দর কমে সর্বশেষ ১১ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৩ টাকা ৭০ পয়সা।
তালিকার তৃতীয় স্থানে থাকা এপেক্স ফুটওয়্যারের ১৩.৫২ শতাংশ দর কমেছে।
সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এম.এল ডাইংয়ের ১১.০১ শতাংশ, দেশ গার্মেন্টসের ১০.৫৪ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৯৪ শতা ংশ, মেঘনা পেটের ৬.৩১ শতাংশ, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.২৫ শতাংশ, ইনটেকের ৫.৮৬ শতাংশ, ফার ইস্ট নিটিংয়ের ৫.৮৩ শতাংশ ও ওরিয়ন ইনফিউশনের ৫.৭৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















