বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে তিন দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিনটি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানি তিনটি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।
জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে –আরএসআরএম স্টিল, ফনিক্স ফিন্যান্স, বাংলাদেশ ফিন্যান্স পিএলসি।
আরএসআরএম স্টিল
সপ্তাহের ব্যবধানে রতনপুর স্টিলের শেয়ার দর বেড়েছে ১৩.৮৫ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৬ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৭ টাকা ৪০ পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ফনিক্স ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে ফনিক্স ফিন্যান্সের শেয়ার দর বেড়েছে ১২.৫০ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৩ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৩ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ১ হাজার ৮৭৪ কোটি ১৭ লাখ টাকা।
বিডি ফিন্যান্স
সপ্তাহের ব্যবধানে বিডি ফিন্যান্সের শেয়ার দর বেড়েছে ৬.৬৭ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ২০ পয়সা ; যা গত সপ্তাহে ১০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।
কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ৭৩৫ কোটি ৩৯ লাখ টাকা।
বিজনেস আই/


















