ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

সম্পত্তি বিক্রি করবে মাইডাস ফাইন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মাইডাস ফাইন্যান্স সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। গত ২৭ আগস্ট কোম্পানিটির পরিচালনা পর্ষদের বিষয়ে এ বিসয়ে সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি পূর্ববর্তী বাজার মূল্য অনুযায়ী সম্পদ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে। শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে সম্পদ হস্তান্তর করতে পারবে মাইডাস ফাইন্যান্স।

কোম্পানিটির সম্পদের বিবরণ নিচে দেওয়া হলো।

সম্পত্তির অবস্থান: নাহার গ্রিন সামিট, হোল্ডিং # 43 (নতুন), 305 (পুরাতন), রোড # 16 (নতুন), 27 (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-1209।

বাণিজ্যিক ফ্লোর স্পেস: (২য় তলা) ও ৮টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ২. সম্পত্তির অবস্থান: এক্সেল এসএম টাওয়ার, ৬২, জাকির হোসেন রোড, পূর্ব নাসিরাবাদ, খুলশি, চট্টগ্রাম। সম্পত্তির বিবরণ: বাণিজ্যিক ফ্লোর স্পেস: (১ম তলা) ও ১টি গাড়ি পার্কিংয়ের সুবিধা। ৩. সম্পত্তির অবস্থান: জামিল শপিং সেন্টার (৩য় তলা), বড়গোলা, বগুড়া, রংপুর রোড, সদর, বগুড়া। সম্পত্তির বিবরণ: বাণিজ্যিক স্পেস: (৩য় তলা) ও ১টি গাড়ি পার্কিংয়ের সুবিধা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ