ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

সূচক পতনে লেনদেন

সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৬২ কোম্পানির দর কমেছে। এদিন বেলা ১১টা ৮ মিনিট পরযন্ত ডিএসইতে ১৪০ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনেদেন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রবিবার লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, দর কমেছে ২৫৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ((সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আলোচ্য সময়ে সিএসইতে ১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ