ঢাকা, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

পদ্মা ইসলামী লাইফের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স (এপ্রিল-জুন,২০২৬) দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) পদ্মা লাইফের বোর্ড সভায় কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬)জীবন বীমা সংক্রান্ত আয়-ব্যয়ের হিসাব অনুযায়ী, দাবি-সহ মোট ব্যয়ের পরিমাণ মোট আয়কে যে পরিমাণ অতিক্রম করেছে (অর্থাৎ ঘাটতি), তার পরিমাণ ছিল ৩ কোটি ৫৬ লাখ ৬ হাজার টাকা; যেখানে ২০২৫ সালের একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ৬ কোটি ৫৩ লাখ ২ হাজার টাকা।

২০২৫ সালের সংশ্লিষ্ট পূর্ববর্তী সময়ে মোট আয়ের তুলনায় দাবি-সহ মোট ব্যয়ের আধিক্য (ঘাটতি) ছিল ১৫ কোটি ৯ লাখ টাকা; এর বিপরীতে আলোচ্য সময়ে এই পরিমাণ ছিল ৮ কোটি ৫১ লাখ টাকা।

সেই অনুযায়ী, ৩০ জুন ২০২৬ তারিখে জীবন বীমা তহবিলের স্থিতি ছিল ৩,২৭ কোটি ২০ লাখ টাকা, যা ৩০ জুন ২০২৫ তারিখে ছিল ৩,০৭ কোটি ৭১ লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ