ধারাবাহিক পতনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন তলানিতে নেমেছে। মঙ্গলবার ডিএসইতে টাকার অংকে লেনদেন ৫০০ কোটি টাকার ঘরে নেমেছে। যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে। আজ ডিএসইতে মূল্য সূচকের সামান্য পতন হয়েছে।
এর আগে গত ৭ এপ্রিল ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ডিএসইতে ৫০৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৯৫ কোটি ২৫ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬০১ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে ৫ হাজার ৬৪০ পয়েন্টে অবস্থান করছে।
অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৫টির, দর কমেছে ১৫২টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ৯৩ পয়েন্ট কমেছে। সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















