ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১:০৬ অপরাহ্ন

বিনিয়োগকারীদের আস্থায় ‘জেড’ ক্যাটাগরির ৩ শেয়ার

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে কিছু দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৩টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি। এসব কোম্পানি দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে লোকসান গুনছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, কাট্টালি টেক্সটাইল ও এস.আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড।

আল-আরাফাহ ইসলামী ব্যাংক

সপ্তাহের ব্যবধানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১৫.৬৩ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৬ টাকা ; যা গত সপ্তাহে ১৮ টাকা ৫০ পয়সা দাঁড়িয়েছে।

ব্যাংকটি ২০২৪ ও ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

কাট্টালি টেক্সটাইল

সপ্তাহের ব্যবধানে কাট্টালি টেক্সটাইলের শেয়ার দর বেড়েছে ৯.৪৮ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১১ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ১২ টাকা ৭০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৫ সালে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এস.আলম

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮  শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ১৩ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি ২০২৪ ও ২৫ সালে শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ