ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১:০৯ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় যারা

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩১৪টি বা ৮১ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর ২২.১৫ শতাংশ কমে ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে শেয়ারটির দর ছিল ৪৩ টাকা ৮০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিলের ২১.১০ শতাংশ দর কমে সর্বশেষ ৬১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭৮ টাকা ২০ পয়সা।

তালিকার তৃতীয় স্থানে থাকা এম.এল ডাইংয়ের ১৫.২৯ শতাংশ দর কমেছে।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার কেমিক্যালের ১৫.২৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৫৬ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ১১.৮৯ শতাংশ, বিডি থাই অ্যালুমিনয়ামের ১১.৬০ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ১১.৫৯ শতাংশ, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১১.৩৬ শতাংশ ও আমরা টেকনোলজির ১০.৯৬ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ