ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১:৩৭ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৯০ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৯০ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১৪৬ কোটি ১২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে সায়হাম টেক্সটাইল ২৩ কোটি ৪০  লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল ২২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

শার্প ইন্ডাস্ট্রিজ ২১ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ, ফাইন ফুডস ১১ কোটি ৮৮ লাখ, জিকিউ বলপেন ১০ কোটি ৪৯ লাখ, গ্রামীণফোন ১০ কোটি ৩৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ৭ কোটি ৭৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ২১ লাখ ও সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ