ঢাকা, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আইপিডিসি ফিন্যান্স

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স পিএলসি।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.২৬ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.১৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৬৪ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মালেক স্পিনিং ২২ কোটি ৬৪ লাখ, বেক্সিমকো ২২ কোটি ২৬ লাখ, সায়হাম টেক্স ২১ কোটি ১৬ লাখ, শমরিতা হসপিটাল ১৭ কোটি ৮৬ লাখ, এম.এল ডাইং ১৫ কোটি ৭৫ লাখ, এনবয় টেক্সটাইল ১৪ কোটি ১০ লাখ ও সামিট অ্যালায়েন্স পোর্ট ১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ