ঢাকা, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শার্প ইন্ডাস্ট্রিজসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ১৯৮টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৩ টাকা বা ৮.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিবিবি পাওয়ার। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৩০ পয়সা বা ৭.৯৮ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ১৫ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির দর ৯ টাকা ৩০ পয়সা বা ৫.৯৪ শতাংশ কমেছে।

এছাড়া এম.এল ডাইংয়ের ৫.২৯ শতাংশ, ফার কেমিক্যালের ৫.০৭ শতাংশ, নূরানী ডাইংয়ের ৫ শতাংশ, প্রাইম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের ৫ শতাংশ, আমরা টেকের ৪.৭৮ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৩.৯৭ শতাংশ ও অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৩.৭০ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ