কাতারের দোহায় সরকারি সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন দেশটির শ্রমমন্ত্রী ড. আলী বিন সাইদ বিন সামিখ আল মারি। বৈঠকে দুই দেশের মধ্যে শ্রম সহযোগিতা জোরদার, কর্মীদের কল্যাণ ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং বাংলাদেশি দক্ষ ও আধা-দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ নিয়ে বিষদ আলোচনা হয়েছে।
জ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকজ্বালানি সহযোগিতা জোরদারে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
বুধবার (১৯ আগস্ট) কাতারের দোহায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠককালে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের অসামান্য ও কার্যকর অবদানের ভূয়সী প্রশংসা করেন কাতারি শ্রমমন্ত্রী ড. আল মারি। তিনি জানান, বাংলাদেশি শ্রমিকরা অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে কাতারের বিভিন্ন খাতে অবদান রাখছেন।
দুই মন্ত্রীই শ্রম ও জনশক্তি খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে এবং কৌশলগত সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে নিজ নিজ সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।



















