ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতে সাফল্য, উদ্ভাবন, ব্যবসায়িক উৎকর্ষ ও সামাজিক অবদানের স্বীকৃতি দিতে আয়োজিত Tally MSME Honours-এর পঞ্চম আসরে পাঁচটি ক্যাটাগরিতে ২৫ উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক MSME দিবস উপলক্ষে ঢাকায় আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান, উদ্ভাবনী উদ্যোগ, ব্যবসায়িক দক্ষতা এবং সামাজিক দায়বদ্ধতার জন্য বিজয়ীদের হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রতিষ্ঠান Tally Solutions আয়োজিত এ অনুষ্ঠানে দেশের ব্যবসায়ী ও শিল্পখাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসবিআই বাংলাদেশ-এর কান্ট্রি হেড ও দ্য ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (IBCCI)-এর অ্যাডভাইজরি কাউন্সিল মেম্বার অমিত কুমার, ESSAB-এর সেক্রেটারি জেনারেল জাঈম উদ্দিন মাহমুদ, গাজী গ্রুপ অব কোম্পানিজের এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ চন্দ্র সাহা, গোশেরি—মেড ইন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সাবেরা আদোয়ায়ার, IDEA-এর অপারেশন টিম লিড সিদ্ধার্থ গোস্বামী, DB Group-এর হেড অব মার্কেটিং সলিউশনস অ্যান্ড অল্টারনেটিভ সেলস চ্যানেলস এম. সানি আল. এস. ওয়াদ এবং বাংলালিংকের হেড অব মিডিয়া মোহাম্মদ জিহাদ।
এ বছর বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, মধ্যপ্রাচ্য ও কেনিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চল থেকে ২০ হাজারের বেশি মনোনয়ন জমা পড়ে। সেখান থেকে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে বিজয়ীদের নির্বাচিত করা হয়। ক্যাটাগরিগুলো হলো—WonderWoman, Business Maestro, Tech Transformer, Champion of Cause এবং NewGen Icon।
WonderWoman
নারী উদ্যোক্তাদের নেতৃত্বে পরিচালিত এবং সমাজ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব তৈরি করা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয় WonderWoman ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন Shainz Tu-এর শানবেহা সুলতানা, Sojar-এর সোনিয়া নাজনীন, Mojir Bondhu-এর তাওহিদা শিরোপা, Lima Couture-এর আরশলিমা আক্তার এবং Rangon Boutique and Crafts-এর মোছাম্মৎ শারমিন আক্তার।

Business Maestro
ব্যবসায়িক দূরদর্শিতা, নেতৃত্ব এবং ধারাবাহিক সাফল্যের জন্য উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হয় Business Maestro ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে বিজয়ীরা হলেন Sayan Business-এর নিয়াজ আহমেদ, Al Reza Limited-এর মো. আমিনুল হক তানভীর, BNSL Group-এর টি.এম. আলী হায়দার, Advance Attire Limited-এর সালাম হোসেন চৌধুরী এবং Poly Devils-এর মোহাম্মদ জহির হোসেন।
Tech Transformer
প্রযুক্তির কার্যকর ব্যবহার ও ডিজিটাল রূপান্তরের মাধ্যমে ব্যবসায়িক দক্ষতা ও প্রবৃদ্ধিতে অবদানের জন্য Tech Transformer ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন Paye Plastics-এর সামির আহমেদ, Paragon Group-এর মঈনুর রহমান, Max Social Enterprise Limited-এর ইয়ামিন ফারুক, Elias Aesthetic Limited-এর মাহবুবুর রহমান এবং Data Age Limited-এর নূর-এ-আলম চৌধুরী।
Champion of Cause
সমাজ ও পরিবেশে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয় Champion of Cause ক্যাটাগরিতে। এ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন Magura Group-এর মোস্তফা আজাদ মহিউদ্দিন, Apex Holdings-এর জহুর আহমেদ, Deshtra Medical (Pvt.) Limited-এর তানিমা ফেরদৌসী, H & R Group Corporation-এর মো. আনামুল হক সাবির, পিএইচডি এবং Rupantor-এর রফিকুল ইসলাম রোকন।
NewGen Icon
নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উদ্ভাবনী উদ্যোগ ও ব্যবসায়িক সম্ভাবনাকে স্বীকৃতি দিতে এ বছর নতুন করে যুক্ত করা হয়েছে NewGen Icon ক্যাটাগরি। এ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন Sunway Software Limited-এর শহিদুল ইসলাম, B.C. Gupta & Company-এর বিদ্যুৎ চন্দ্র গুপ্ত, FCA, Inheritance Development Limited-এর মো. হাসান, Shuttle-এর জাওয়াদ জাহাঙ্গীর এবং M/S Sanata by Rifah-এর রিফাহ তাসনিয়া স্বর্ণা।
Tally MSME Honours-এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উদ্যোক্তাদের সাফল্য ও অবদানকে বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি তাদের উদ্ভাবন, দৃঢ়তা, ব্যবসায়িক উৎকর্ষ এবং সমাজে ইতিবাচক ভূমিকার স্বীকৃতি দেওয়া হচ্ছে।
বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা MSME খাতের সম্ভাবনাময় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং তাদের সাফল্যের গল্প সামনে নিয়ে আসাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা, দৃঢ়তা ও সাফল্য উদযাপনের মাধ্যমে বাংলাদেশের MSME খাতের আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার অনুপ্রেরণা জোগাচ্ছে Tally MSME Honours।


















