পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ উচ্চ আদালত থেকে মার্জারের (একীভূতকরণ) অনুমতি পেয়েছে। ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাথে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি একীভূত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ২৯ আগস্ট উচ্চ আদালত কোম্পানি দুইটির একীভূতকরণের অনুমতি দিয়েছে। কোম্পানিটি গতকাল উচ্চ আদলত থেকে অনুমতিপত্র পেয়েছে।
উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির ওয়ালটন সর্বশেষ তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি ৮.৩৯ পয়সা আয় করেছে।
বিজনেস আই/



















