ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১:০১ অপরাহ্ন

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা মরদেহ উদ্ধার

সিলেটে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা মরদেহ উদ্ধার
ডিসি (উত্তর) সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পরে বিস্তারিত বলা যাবে।

সিলেট জেলার রায়নগর এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও কাজের মেয়ের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে নগরীর রায়নগর এলাকার মিতালী ১১১ নম্বর বাসায় মরদেহগুলো পাওয়া যায় বলে সিলেট মহানগর পুলিশের (উত্তর) উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল জানিয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার বাসিন্দা আব্দুস সাত্তার (৯০) ও তার স্ত্রী মালু বেগম (৭৬)। গৃহকর্মীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিসি (উত্তর) সাইফুল বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার ওসি খান মো. মাইনুল জাকির তার টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। পরে বিস্তারিত বলা যাবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ