ঢাকা, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

ডিএসইর চিঠির জবাব দেয়নি নিউলাইন ক্লোথিংস, ২৯% দর বৃদ্ধি

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের দর লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কোম্পানিটির এমন অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধির এবং লেনদেনের কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানিটিকে ২ আগস্ট চিঠি পাঠায়। তবে কোম্পানিটি ডিএসইর চিঠির কোন জবাব দেয়নি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নিউ লাইন ক্লোথিংসের শেয়ার দর গত ২৬ জুলাই থেকে ১০ আগস্ট পরযন্ত ধারাবাহিকভাবে বাড়ছে। এই সময়ে শেয়ারটির দর ৫ টাকা ৫০ পয়সা থেকে ৭ টাকা ১০ পয়সা পরযন্ত বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ২৯ শতাংশ বেড়েছে।

কোন কারণ ছাড়াই কোম্পানিটির এমন দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ