ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৬টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- সেনা ইন্স্যুরেন্স পিএলসি, আইপিডিসি ফিন্যান্স, সাউথইস্ট ব্যাংক, বিডি ল্যাম্পস, ইউনাইটেড ফিন্যান্স ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড।
সেনা ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ১২ টাকা ২০ পয়সা বা ৯.৩০ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৪৩ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১২৭ টাকা ৪০ পয়সা থেকে ১৪৪ টাকা ৩০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৪২ টাকা ১০ পয়সা থেকে ১৪৪ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

আইপিডিসি ফিন্যান্স
কোম্পানিটির ২ টাকা ৬০ পয়সা বা ৮.৭২ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ২৯ টাকা ৮০ পয়সা থেকে ৩২ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৭ টাকা ৪০ পয়সা থেকে ৩৬ টাকা ৫০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
সাউথইস্ট ব্যাংক
কোম্পানিটির ৭০ পয়সা বা ৬.৪২ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৭ টাকা ৮০ পয়সা থেকে ১১ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
এছাড়া বিডি ল্যাম্পসের ৬.২৬ শতাংশ,ইউনাইটেড ফিন্যান্সের ৫.৪৩ শতাংশ ও বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















