ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন

পিপলস লিজিংসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ১২৯টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ২০ পয়সা বা ৯.০৯ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২ টাকা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। কোম্পানিটির দর ২০ পয়সা বা ৮.৭০ শতাংশ কমেছে।

এছাড়া ফ্যাস ফিন্যান্সের ৭.৪০ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৭.৪০ শতাংশ, ফার্স্ট ফিন্যান্সের ৫.৭৬ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৪.৮৩ শতাংশ, জিএসপি ফিন্যান্সের ৪.৪৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৪.১৪ শতাংশ ও ফ্যামিলি টেক্সের ৩.৫৭ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ