ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন

বিজিআইসির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি (বিএজিআইসি) ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির দীর্ঘমেয়াদে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ ক্রেডিট রেটিং অর্জন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্গাস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল) কোম্পানিটির দাবি পরিশোধ সক্ষমতা বা সিপিএ (ক্লেইম পেইং অ্যাবিলিটি) রেটিং ঘোষণা করেছে। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য বিবেচনায় নিয়ে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

রেটিংয়ের দীর্ঘমেয়াদি শ্রেণিতে কোম্পানিটিকে ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি শ্রেণিতে ‘এসটি-১’ রেটিং দেওয়া হয়েছে। পাশাপাশি রেটিংয়ের পূর্বাভাস ‘স্থিতিশীল’ হিসেবে উল্লেখ করেছে রেটিং প্রতিষ্ঠানটি।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ