ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৪২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৪২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সাউথবাংলা ব্যাংকের ৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রাইম ব্যাংক ২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ ১ কোটি ৬ লাখ, ব্রাক ব্যাংক ১ কোটি ৪৩ লাখ, ফারইস্ট নিটিং ১ কোটি ৪০ লাখ, ফাইন ফুডস ২ কোটি ৬২ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ১৪ লাখ, আইপিডিসি ফিন্যান্স ১ কোটি ৪০ লাখ, এম.এল ডাইং ২ কোটি ৭৭ লাখ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ২ কোটি ৩৪ লাখ, সায়হাম টেক্সটাইল ১ কোটি ২৯ লাখ ও স্কয়ার ফার্মা ২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ