সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৯ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইতে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে।
আজ ডিএসইতে আগের দিন থেকে ৫৬ কোটি ১৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬০ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, দর কমেছে ১২৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৬৪টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১০ পয়েন্ট বেড়েছে। সিএসইতে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















