ঢাকা, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

দক্ষিণ এশিয়ায় নেটওয়ার্ক বাড়াচ্ছে রিয়াদ এয়ার, ঢাকায় চালু হচ্ছে দৈনিক ফ্লাইট

•৭ আগস্ট, ২০২৬ থেকে ঢাকা-রিয়াদ রুটে প্রতিদিন সরাসরি ফ্লাইট শুরু, যা গত ১০ জুন, ২০২৬ তারিখে কার্যক্রম শুরুর পর থেকে রিয়াদ এয়ার তাদের নবম আনুষ্ঠানিক গন্তব্যটি যুক্ত করল।

•আইএটিএ’র তথ্য অনুযায়ী, এই রুটটি মধ্যপ্রাচ্যের শীর্ষ দশ যাত্রীবহুল বাজারের একটি।
•বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিবে প্রিমিয়াম সিটিং, আধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ও সৌদি আতিথেয়তার বিশেষ ছোঁয়া।
•এই রুটে ঢাকা থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে যাত্রীরা পাবেন কানেক্টিং ফ্লাইট।
•‘স্ফিয়ার’ লয়্যালটি প্রোগ্রামে যুক্ত যাত্রীরা পাবেন সেরা অফারের নিশ্চয়তার পাশাপাশি ফ্রি ওয়াই-ফাইসহ বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা ও রিওয়ার্ডস।

রিয়াদ এয়ারের ঢাকা-রিয়াদ রুটের উদ্বোধনী ফ্লাইট ফ্লাইট গতকাল (৮ আগস্ট) সকালে ঢাকায় অবতরণ করেছে। এরই মাধ্যমে, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো রিয়াদ এয়ার। গত ১০ জুন, ২০২৬ তারিখে কার্যক্রম শুরুর পর মাত্র ৮ সপ্তাহের মধ্যেই রিয়াদ এয়ারের ৯ম অফিসিয়াল অপারেটিং রুট এটি।

নতুন এই রুটে দৈনিকভাবে অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার চলবে, যা যাত্রীদের দিবে প্রিমিয়াম সিটিং, আধুনিক ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট ও সৌদি আতিথেয়তার বিশেষ ছোঁয়া। উদ্বোধনী ফ্লাইটটি ৭ আগস্ট রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাত ৯:২০ মিনিটে ছেড়ে পরদিন সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মধ্যপ্রাচ্যের অন্যতম ব্যস্ত আন্তর্জাতিক যাত্রীবাহী করিডোরে ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে চালু হওয়া এই নতুন রুটটি দুই দেশের মধ্যকার ব্যবসা, পর্যটন এবং পারস্পরিক যোগাযোগকে আরও শক্তিশালী করবে। আইএটিএ’র তথ্য মতে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ-সৌদি আরব রুটটি মধ্যপ্রাচ্য অঞ্চলের দেশভিত্তিক যাত্রীবাহী বাজারের মধ্যে ৯ম বৃহত্তম অবস্থানে ছিল। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক, বিনিয়োগ, ধর্মীয় পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্কের পাশাপাশি জ্বালানি, লজিস্টিকস, কৃষি, প্রযুক্তি ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও বৃদ্ধিতে এই রুট ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজার হিসেবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই সরাসরি ফ্লাইট সার্ভিস বাংলাদেশি যাত্রীদের জন্য ব্যবসা, ভ্রমণ, ওমরাহ ও হজ্জ পালনে সৌদি আরব যাওয়া আরও সহজ করে দেবে। পাশাপাশি সৌদি’র যাত্রীরাও বাংলাদেশে সরাসরি ভ্রমণের সুযোগ পাবেন।

নতুন সার্ভিসটি বাংলাদেশ ও সৌদি উভয় গন্তব্যেই দৈনিকভাবে চলাচল করবে, ফলে রিয়াদ ও ঢাকার মধ্যকার যোগাযোগ আরও মজবুত হবে এবং রিয়াদ এয়ারের ক্রমবর্ধমান নেটওয়ার্কের মাধ্যমে জেদ্দাসহ গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোতে সহজে সংযোগকারী ফ্লাইটে যাওয়া যাবে।

রিয়াদ এয়ার অ্যাপ, ওয়েবসাইট অথবা অনুমোদিত ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল প্ল্যাটফর্মের মাধ্যমে টিকিট বুক করা যাবে। পাশাপাশি, রিয়াদ এয়ারের লয়্যালটি প্রোগ্রাম ‘স্ফিয়ার’ এর ‘ফাউন্ডিং মেম্বার’ হিসেবে নিবন্ধন করলে যাত্রীরা সেরা অফারের নিশ্চয়তা, ফ্লাইটে ফ্রি ওয়াই-ফাই ও অন্যান্য সুবিধা এবং প্রথম যাত্রা থেকেই বিভিন্ন রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ