ঢাকা, রবিবার, ৯ অগাস্ট ২০২৬, ৬:২৭ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৬২ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে ৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৬২ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের। কোম্পানিটির ১১ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

এশিয়াটিক ল্যাবরেটরিজ ৭ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডমিনেজ স্টিল ৪ কোটি ৭২ লাখ, ফাইন ফুডস ১ কোটি ১২ লাখ, গ্রামীণফোন ৭ কোটি ১১ লাখ, এম.এল ডাইং ৫ কোটি ৪০ লাখ, সাউথবাংলা ব্যাংক ৬ কোটি ৩০ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৮ লাখ ও সোনারগাঁও টেক্সটাইল ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ