ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ৪:৫০ অপরাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৮২ কোটি টাকার লেনদেন

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১১৬ কোটি ২২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে আইপিডিসি ফিন্যাস ২৬ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ডমিনেজ স্টিল ৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ১৪ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ ১০ কোটি ৩৫ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৮ কোটি ৯৫ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ৮ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মা ৮ কোটি ৩০ লাখ, সান লাইফ ইন্স্যুরেন্স ৭ কোটি ১ লাখ, জিকিউ বলপেন ৫ কোটি ৫৯ লাখ ও মালেক স্পিনিংয়ের ৪ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ