সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ১৩ খাতে দরপতন হয়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৩ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হয়েছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য-আনুসঙ্গিক খাতে। এই খাতে ২.৮৫ শতাংশ দর কমেছে। সিরামিক খাতে ১.৬১ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সিমেন্ট খাতে ১ দশমিক ২৯ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে ভ্রমণ-অবকাশ খাতে ১.১৭ শতাংশ, বিবিধ খাতে ১.০৬ শতাংশ, ট্যানারি খাতে দশমিক ৯৭ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৯৫ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৯১ শতাংশ, আর্থিক খাতে দশমিক ৬৫ শতাংশ, আইটি খাতে দশমিক ৫৭ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৪৪ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৪২ শতাংশ ও বস্ত্র খাতে দশমিক ০৪ শতাংশ দর কমেছে।

বিজনেস আই/


















