ঢাকা, শনিবার, ৮ অগাস্ট ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে মুনাফা

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ৮ খাতে দর বেড়েছে। এর ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ খাতের কোম্পানিতেই বিনিয়োগকারীদের মুনাফা হয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আলোচিত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে ৪.৯১ শতাংশ দর বেড়েছে। সাধারণ বীমা খাতে ২.৯৯ শতাংশ দর বেড়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সাধারণ বীমা খাতে ২.৭৬ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে পাট খাতে ২.৫২ শতাংশ, সেবা-আবাসন খাতে ২.৩৭ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৯৮ শতাংশ, কর্পোরেট বন্ড খাতে দশমিক ৯৪ শতাংশ ও পেপার অ্যান্ড প্রিন্টিং খাতে দশমিক ১৫ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ