ঢাকা, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬, ১:১৪ পূর্বাহ্ন

সেনা ইন্স্যুরেন্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ২৬৩টি কোম্পানির দরপতন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি দরপতন হয়েছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ১০ টাকা ৩০ পয়সা বা ৭.৯২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১১৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ৬.৪৫ শতাংশ কমেছে।

আজ কোম্পানিটি সর্বশেষ ২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির দর ২ টাকা ৫০ পয়সা বা ৬.০১ শতাংশ কমেছে।

এছাড়া সি অ্যান্ড এ টেক্সটাইলের ৫.৮৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটালের ৫.৫২ শতাংশ, আইসিবি সোনালী ব্যাংক মিউচ্যুয়্যাল ফান্ডের ৫.১৯ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৪১ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৪.২২ শতাংশ ও আইসিবি অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.২১ শতাংশ দর কমেছে।

 

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ