পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ব্র্যাক ব্যাংক পিএলসি ৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্ধ-বার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিয়ে একটি আর্নিংস ডিসক্লোজার কর্মসূচির আয়োজন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, আগামী ১৩ আগস্ট ২০২৬ রাত ৮টায় একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এ আর্নিংস ডিসক্লোজার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে কোম্পানির সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার, গবেষণা বিশ্লেষক (রিসার্চ অ্যানালিস্ট) এবং আর্থিক খাতের সংবাদকর্মীরা সরাসরি ওয়েবকাস্টের মাধ্যমে অংশগ্রহণ করতে পারবেন এবং প্রশ্ন করার সুযোগ পাবেন।
এছাড়া, অংশগ্রহণকারীরা একই দিনের বিকেল ৪টার মধ্যে ই-মেইলের মাধ্যমেও প্রশ্ন পাঠাতে পারবেন। প্রশ্ন পাঠানোর সময় প্রেরকের নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম এবং যোগাযোগ নম্বর উল্লেখ করতে হবে বলে কোম্পানি জানিয়েছে।



















