ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘এ’ ক্যাটাগরির ৫ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ’এ’ ক্যাটাগরির শেয়ার।
কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, ইউনাইটেড ফিন্যান্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।
নিটল ইন্স্যুরেন্স
কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৭ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৩৭ টাকা ৪০ পয়সা থেকে ৪২ টাকা ৭০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ২২ টাকা ৮০ পয়সা থেকে ৪২ টাকা ৭০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

ঢাকা ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা বা ৪.৩৩ শতাংশ দর বেড়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৪৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৪৬ টাকা ৮০ পয়সা থেকে ৪৯ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৯০ পয়সা থেকে ৪৯ টাকা ৮০ পয়সা পরযন্ত লেনদেন হয়।
ইসলামী ইন্স্যুরেন্স
কোম্পানিটির ২ টাকা ২০ পয়সা বা ৩.৪৭ শতাংশ দর বেড়ে তালিকার অষ্টম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।
আজ কোম্পানিটির শেয়ার ৬৪ টাকা থেকে ৬৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৩৪ টাকা ৫০ পয়সা থেকে ৬৭ টাকা ৫০ পরযন্ত লেনদেন হয়।
এছাড়া ইউনাইটেড ফিন্যান্সের ৩.২০ শতাংশ ও সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৩.২০ শতাংশ দর বেড়েছে।
বিজনেস আই/


















