ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। কোম্পানিটির ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আইপিডিসি ফিন্যান্সের ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
সামিট অ্যালায়েন্স পোর্ট ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন ৩ কোটি ৩৯ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৮ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৭৮ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৪১ লাখ, ম্যারিকো ১ কোটি ৩৫ লাখ, কুইন সাউথ টেক্সটাইল ১ কোটি ৭৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৯ লাখ, সেনা ইন্স্যুরেন্স ২ কোটি ৫৬ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ও স্কয়ার ফার্মা ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বিজনেস আই/


















