ঢাকা, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে ৪০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৬ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের। কোম্পানিটির ৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইপিডিসি ফিন্যান্সের ৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন ৩ কোটি ৩৯ লাখ, ডমিনেজ স্টিল ২ কোটি ৮ লাখ, ফাইন ফুডস ১ কোটি ৭৮ লাখ, জিকিউ বলপেন ১ কোটি ৪১ লাখ, ম্যারিকো ১ কোটি ৩৫ লাখ, কুইন সাউথ টেক্সটাইল ১ কোটি ৭৭ লাখ, শার্প ইন্ডাস্ট্রিজ ১ কোটি ৯ লাখ, সেনা ইন্স্যুরেন্স ২ কোটি ৫৬ লাখ, সোনারগাঁও টেক্সটাইল ১ কোটি ও স্কয়ার ফার্মা ১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ