ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন

দর বৃদ্ধির শীর্ষে ’বি’ ক্যাটাগরির ৪ শেয়ারে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার বিনিয়োগকারীদের আস্থা অর্জন করেছে ‘বি’ ক্যাটাগরির ৪ শেয়ার। আজ দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে ’বি’ ক্যাটাগরির শেয়ার।

কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড মিল, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, বেক্সিমকো ও সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ন্যাশনাল ফিড

কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বা ৯.৪৬ শতাংশ বেড়ে টপটেন গেইনার তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ১৬ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ১৫ টাকা থেকে ১৬ টাকা ২০ পয়সা পরযন্ত দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ৯ টাকা  থেকে ২৪ টাকা ২০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

দেশ জেনারেল ইন্স্যুরেন্স

কোম্পানিটির ২ টাকা ৭০ পয়সা বা ৮.৯৪ শতাংশ দর বেড়ে তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ৩০ টাকা ৩০ পয়সা থেকে ৩৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৬ টাকা ৯০ পয়সা থেকে ৩৭ টাকা ৩০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

বেক্সিমকো

কোম্পানিটির ১ টাকা ৬০ পয়সা বা ৭.৯৬ শতাংশ দর বেড়ে তালিকার নবম স্থানে রয়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ২১ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

আজ কোম্পানিটির শেয়ার ২০ টাকা ৩০ পয়সা থেকে ২১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। গত ৫২ সপ্তাহে কোম্পানিটির শেয়ার ১৯ টাকা ২০ পয়সা থেকে ১১০ টাকা ১০ পয়সা পরযন্ত লেনদেন হয়।

এছাড়া সোনারগাঁও টেক্সটাইলের ৭.৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ