ঢাকা, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান একমি পেস্টিসাইডসের দখলে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। কোম্পানিটির আজ ৩৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ২৭৩ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি। কোম্পানিটির ৩২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সামিট অ্যালায়েন্স পোর্ট ২৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ২৫ কোটি ৬৫ লাখ, প্রাইম ইন্স্যুরেন্স ২২ কোটি ৩৯ লাখ,মালেক স্পিনিং ২১ কোটি ১৯ লাখ, বেক্সিমকো ১৯ কোটি ৬৫ লাখ, সায়হাম টেক্সটাইল ১৮ কোটি ৪ লাখ, সায়হাম কটন ১৫ কোটি ৮১ লাখ, ডমিনেজ স্টিল ১৪ কোটি ৫৯ লাখ ও কুইন সাউথ টেক্সটাইল ১৩ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ