ঢাকা, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

১৬ লাখ শেয়ার হস্তান্তর করবে নাভানা ফার্মার উদ্যোক্তা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসির এক উদ্যোক্তা  ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এই শেয়ার হস্তান্তরের অনুমতি দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানির উদোক্তা মনজুরুল ইসলাম তার মালিকানাধীন ১৬ লাখ ৪ হাজার ৬০৩টি শেয়ার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. জনাইদ শফিকের কাছে হস্তান্তর করবেন।

ডিএসই জানিয়েছে, ২০২৬ সালের ২ আগস্ট থেকে কার্যকরভাবে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার হস্তান্তর সম্পন্ন করতে হবে। এটি ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) প্রবিধানমালা, ২০১৫-এর প্রবিধান ৪৭(১)(খ) এবং প্রযোজ্য অন্যান্য আইনের আওতায়, উপহার হিসেবে নয়, বরং স্টক এক্সচেঞ্জের লেনদেন ব্যবস্থার বাইরে সম্পন্ন হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ