ঢাকা, সোমবার, ৩ অগাস্ট ২০২৬, ৬:০৫ অপরাহ্ন

এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু

এনআরবিসি ব্যাংকে ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু
গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি, আমানত সংগ্রহ জোরদার করা এবং ক্রেডিট কার্ড ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে কৌশলগত উদ্যোগ ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ শুরু করেছে এনআরবিসি ব্যাংক।

রোববার (২ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ে ‘ওয়ান ইমপ্লয়ি, ওয়ান স্কিম, ওয়ান কার্ড- টুগেদার উই বিল্ড আওয়ার ব্যাংক’ শীর্ষক স্লোগানে মাসব্যাপী এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. শাহীন হাওলাদার, ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের (সিআরএমডি) প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) ফয়সল আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন| ব্যাংকের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. তৌহিদুল আলম খান বলেন, ‘ট্রিপল ওয়ান ক্যাম্পেইন ২০২৬’ ব্যাংকের ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও বেগবান করার একটি কৌশলগত উদ্যোগ। এই ক্যাম্পেইন সম্মিলিত দায়িত্ববোধ, গ্রাহককেন্দ্রিক সেবার মানসিকতা এবং টেকসই ব্যবসায়িক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সকল কর্মকর্তা-কর্মচারীর সম্মিলিত প্রচেষ্টা ব্যাংকের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে কার্যকর পরিচালন শৃঙ্খলা, সমন্বয়িত পরিকল্পনা একং কর্মকর্তাদের উৎসাহ ও সম্পৃক্ততার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার ক্যাম্পেইনের কৌশলগত উদ্দেশ্য, বাস্তবায়নের পরিকল্পনা এবং কর্মদক্ষতা মূল্যায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, এই উদ্যোগ ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী কার্যক্রম ও টেকসই প্রবৃদ্ধির মাধ্যমে এনআরবিসি ব্যাংকের অবস্থান আরও সুদৃঢ় হবে।

এই ক্যাম্পেইন ১ আগস্ট থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত চলবে। এই উদ্যোগ ব্যাংকের আমানতের পরিমান এবং ক্রেডিট কার্ডের সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করবে। পাশাপাশি এনআরবিসি ব্যাংককে একটি টেকসই গতিশীল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকল কর্মকর্তা-কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ