ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ৪:৩২ অপরাহ্ন

ডমিনেজ স্টিলসহ লেনদেনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিমেস্টমস। কোম্পানিটির আজ ৬৯ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৬ হাজার ২৫৪ বার হাতবদল হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে সায়হাম কটন মিলস। কোম্পানিটির ৪৭ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আইটি কনসালটেন্টস ৪৫ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শার্প ইন্ডাস্ট্রিজ ৩০ কোটি ৩৪ লাখ, ইন্দো-বাংলা ফার্মা ২৫ কোটি ৩৩ লাখ, আর্গন ডেনিমস ২৩ কোটি ৫৯ লাখ, সিটি ব্যাংক ২১ কোটি, মালেক স্পিনিং ১৯ কোটি ৩৪ লাখ, এম.এল ডাইং ১৯ কোটি ৩৩ লাখ ও ফারইস্ট নিটিং ১৮ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ