ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

এশিয়া ইন্স্যুরেন্সর দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে  ৩৩ পয়সা। আগের বছর একই সময় ১১ পয়সা আয় করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৪ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল   ৫১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩০ টাকা ২৭ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ