ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংকের গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল,২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লোকসান বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন,২৬) কোম্পানিটি শেয়ার প্রতি কনসুলেটেড লোকসান করেছে ৩ টাকা ৫৮ পয়সা। আগের বছর একই সময় ২ টাকা ৩৭ পয়সা লোকসান করেছিল।

হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ১০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৩  টাকা ০৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি কনসুলেটেড সম্পদ মূল্য (এনএভি) হয়েছে মাইনাস ১৪ টাকা ৪৯ পয়সা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ