ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে আইটি কনসালটেন্টস। কোম্পানিটির আজ ৫২ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ ডিএসইতে কোম্পানিটির ৫ হাজার ২০৮ বার হাতবদল হয়েছে।
লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে টেকনো ড্রাগ। কোম্পানিটির ২২ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ১৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়া লেনদেনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক ১৯ কোটি ৭৫ লাখ, স্যালভো অর্গানিক ১৮ কোটি ৬৬ লাখ, সিটি ব্যাংক ১৭ কোটি ৮৩ লাখ, মালেক স্পিনিং ১৭ কোটি ৪৬ লাখ, লংকাবাংলা ফিন্যান্স ১৬ কোটি ৬২ লাখ, সায়হাম কটন ১৬ কোটি ৪৯ লাখ ও ইন্দো-বাংলা ফার্মা ১৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















