সাউথইস্ট ব্যাংক পিএলসি. এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) গ্রাহকরা সহজ শর্তে সাউথইস্ট হোম লোন সুবিধা উপভোগ করবেন।
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেকান্দার-ই-আজম এবং দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এসইএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংক পিএলসি’র হেড অব রিটেইল ব্যাংকিং মো. আব্দুল কাদের, দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পরিচালক (ফাইন্যান্স অ্যান্ড ল্যান্ড) শাহজাহান মিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















