ইস্টার্ন ইন্স্যুরেন্স পিএলসি’র ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যান আ.স.ম. ওয়াহিদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও পরিচালক মতিউর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাঈমুর রহমান পরিচালক, উম্মে কুলসুম মান্নান পরিচালক, তাজরিনা মান্নান- পরিচালক, নাহরিন রহমান-পরিচালক, মোহাম্মদ তোফাজ্জেল হোসেন-এফসিএ, সিপিএ, সিপিএফএ, নিরপেক্ষ পরিচালক, হায়দার আহমেদ খান- এফসিএ, নিরপেক্ষ পরিচালক, হাসান তারেক- মুখ্য নির্বাহী কর্মকর্তা, এনামুল গণি চৌধুরী- প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা ও কাজী ফারহানা-কোম্পানি সচিব।
সভায় আলোচ্যসূচি শেয়ারহোল্ডারগণ কর্তৃক সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ সময় সকল শেয়ারহোল্ডারদের ২০২৫ সমাপ্ত বছরের জন্য নগদ ১৫ শতাংশ লভ্যাংশ প্রদানের বিষয়টি অনুমোদিত হয়।


















