ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

লেনদেনের শীর্ষস্থান মালেক স্পিনিংয়ের দখলে

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে মালেক স্পিনিং মিলস লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৪২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৩.১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৩১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.২৪ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে আইটি কনসালটেন্টস। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৮ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ২.০৪ শতাংশ।

এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বেক্সিমকো ২৬ কোটি ৫৯ লাখ, ব্রাক ব্যাংক ২৬ কোটি ৩ লাখ, ফারইস্ট নিটিং ২৩ কোটি ৯৮ লাখ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২৩ কোটি ৭৫ লাখ, আইপিডিসি ফিন্যান্স ২৩ কোটি ৪৭ লাখ, ডমিনেজ স্টিল ২৩ কোটি ৯ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্ট ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ