ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ১:৪০ অপরাহ্ন

ব্যবসা সম্প্রসারণ করবে ইস্টার্ণ লুব্রিকেন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ লুব্রিকেন্টস ব্লেন্ডার্সের সাথে প্রিমিয়ার পেট্রোলিয়াম প্রোডাক্টস অ্যান্ড লুব্রিকেন্টস লিমিটেডর একটি চুক্তি সই হয়েছে। কোম্পানিটি ব্যবসার পরিধি বাড়ানোর জন্য ইউএসএ ব্রান্ড ইআরগন এর ট্রান্সফরমার অয়েলের প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করেছে।

বৃহস্পতিবার ৯ জুলাই প্রতিষ্ঠান দুইটির মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠান দুইটি বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ইউএসএ ব্রান্ড ইরগন এর ট্রান্সফরমার অয়েল বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে যৌথভাবে ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে। এই চুক্তিটি প্রাথমিকভাবে এক বছরের জন্য কারযকর থাকবে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ