ঢাকা, শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

লোকসানি কোম্পানিতেই ঝোঁক বেশি বিনিয়োগকারীদের

সম্প্রতি দেশের পুঁজিবাজার চাঙ্গা রয়েছে। আর এই চাঙ্গা পুঁজিবাজারেও বিনিয়োগকারীদের ঝোঁক বেশি লোকসানি পচা কোম্পানিতে। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকায় স্থান করে নিয়েছে বেশিরভাগ দুর্বল কোম্পানি। সপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টি রয়েছে ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি।

ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জেড ক্যাটাগরির কোম্পানিগুলো হচ্ছে- উসমানিয়া গ্লাস শিট ফ্যাক্টরি, এমারেল্ড অয়েল, রেনউইক যজ্ঞেশ্বর,  এটলাস বাংলাদেশ ও জিলবাংলা সুগার মিলস লিমিটেড।

উসমানিয়া গ্লাস

সপ্তাহের ব্যবধানে উসমানিয়া গ্লাস শিটের  শেয়ার দর বেড়েছে ৩৮.৭৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫০ টাকা ৬০ পয়সা ; যা গত সপ্তাহে ৭০ টাকা ২০  পয়সা দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।

এমারেল্ড অয়েল

সপ্তাহের ব্যবধানে এমারেল্ড অয়েলের শেয়ার দর বেড়েছে  ৩৬.৪৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ২১ টাকা ১০ পয়সা ; যা গত সপ্তাহে ২৮ টাকা ৮০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান রয়েছে ১৮৫ কোটি ৯০ লাখ টাকা।

রেনউইক যজ্ঞেশ্বর

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩২.৫৯ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৫৮০ টাকা ৩০ পয়সা ; যা গত সপ্তাহে ৭৬৯ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

কোম্পানিটি দীর্ঘদিন শেয়ারহোল্ডারেদের কোন লভ্যাংশ দেয় না। কোম্পানিটি ২৩ কোটি ১২ লাখ টাকা পুঞ্জীভূত লোকসান রয়েছে।

এটলাস বাংলাদেশ

সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২৪.৬২ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ৭১ টাকা ৫০ পয়সা ; যা গত সপ্তাহে ৮৯ টাকা ১০ পয়সা  দাঁড়িয়েছে।

লোকসানি কোম্পানি সাফকো স্পিনিং ২০২২ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়না।

এছাড়া জেড ক্যাটাগরির জিলবাংলা সুগারের ২৩.৪৩ শতাংশ দর বেড়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ