ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন

২ কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানি দুইটি ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে।

কোম্পানিগুলো হলো- সিঙ্গার বিডি ও ইনটেক লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিগুলোর শেয়ার আজ (৮ জুলাই) থেকে ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন করবে পুঁজিবাজারে।

কোম্পানি দুইটি পুঞ্জীভূত লোকসানে থাকার কারণে ‘জেড’ ক্যাটাগরিতে নেমে গেছে। কোম্পানি দুইটির রাজস্ব সঞ্চিতি (revenue reserve) সমন্বয়ের পর পুঞ্জীভূত লোকসান বা সংরক্ষিত আয়ের ঋণাত্মক উদ্বৃত্ত তার পরিশোধিত মূলধনকে অতিক্রম করেছে।

বাংলাাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশে কোম্পানি দুইটির শেয়ার কিনতে আজ থেকে কোন ঋণ দেওয়া যাবে না।

উল্লেখ্য, ইনটেক লিমিটেডের পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৩২ কোটি ৭২ লাখ টাকা। অন্যদিকে কোম্পানিটির পরিশোধিত মূলধনের পরিমাণ ৩১ কোটি ৩২ লাখ টাকা। সিঙ্গার বাংলাদেশের পুঞ্জীভূত লোকসান রয়েছে ৭৭ কোটি ১৮ লাখ টাকা। আর কোম্পানিটির পরিশোধিত মূলধন রয়েছে ৯৯ কোটি ৭০ লাখ টাকা।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ