ঢাকা, বুধবার, ৮ জুলাই ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ (অ্যাব্রিজড ভার্সন) অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (৭ জুলাই) বিএসইসি’র চেয়ারম্যান মাসুদ খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, অদ্যকার সভায় কমিশন বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড ‘ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস ও খসড়া প্রসপেক্টাসের সার-সংক্ষেপ (অ্যাব্রিজড ভার্সন) অনুমোদন করেছে।

ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৩০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’ ৩ কোটি টাকা প্রদান করেছে এবং বাকি ২৭ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।

উক্ত ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে ‘ব্লু-ওয়েলথ অ্যাসেটস লিমিটেড’।

ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (এসএলআইসি)’ এবং ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ