পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের উৎপাদন দুই বছরের বেশি সময় বন্ধ রয়েছে। পরযাপ্ত গ্যাস সরবরাহের অভাবে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বর্তমানে বোর্ড কোম্পানির ব্যবস্থাপনাকে কারখানাটি পুনরায় চালু করার পাশাপাশি কোম্পানিকে সচল রাখার লক্ষ্যে প্রয়োজনীয় মেরামত ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার অনুমোদন দিয়েছে।
কোম্পানি আরও জানিয়েছে যে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তারা ইতিমধ্যে নতুন বয়লার মেশিন, ট্রান্সফরমার ও বৈদ্যুতিক সাব-স্টেশন সংগ্রহ করেছে এবং এগুলোর স্থাপনের কাজ বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি, কোম্পানিটি রিফাইনারি ইউনিটসহ কারখানার সম্পূর্ণ প্ল্যান্ট ও যন্ত্রপাতি মেরামতের কাজও করছে। এই সংগ্রহ ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয়ের পরিমাণ ১০ কোটি টাকা হতে পারে।
উল্লেখ্য, ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ১৮৫ কোটি ৯০ লাখ টাকা।

বিজনেস আই/


















